শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেসেজিংয়ের মাধ্যমে ছবি শেয়ারিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে গুগল মেসেজেস। এসব ফিচারের মধ্যে রয়েছে উন্নত গ্যালারি, উন্নত ক্যামেরা ইন্টারফেস এবং এইচডি ছবি পাঠানোর সুবিধা।

এই আপডেটের একটি বড় সংযোজন হলো নতুন কোয়ালিটি সিলেক্টর, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় তা সর্বোচ্চ রেজল্যুশনে পাঠাতে পারবেন। গ্যালারি খুলে একটি ছবি নির্বাচন করার পর স্ক্রিনের ওপরের ডান দিকে ক্যামেরা আইকনের পাশের এইচডিপ্লাস আইকনে ট্যাপ করলে এই অপশন দেখা যাবে। এখানে দুটি অপশন থাকবে। এক অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করে আরসিএস মেসেজের অপটিমাইজড ফরম্যাটে পাঠানো হবে। আরেকটি অপশনের মাধ্যমে ছবিটি তার আসল রেজল্যুশনে পাঠানোর সুযোগ দেওয়া হবে, যাতে সর্বোচ্চ গুণমান বজায় থাকে।

আরেকটি বড় আপডেট হলো গুগল মেসেজেসে ইন্টিগ্রেটেড ক্যামেরার নতুন ইন্টারফেস। নতুন এই ইন্টারফেসে ক্যামেরার লাইভ ভিউ স্ক্রিনের ওপরের অংশে দেখা যাবে, যা স্ক্রিনের অর্ধেকেরও বেশি স্থান দখল করবে। এর নিচে ব্যবহারকারীরা তাদের ফোনের গ্যালারির ছয়টি সর্বশেষ ছবি দেখতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিও দ্রুত দেখার জন্য একটি অ্যাকসেস ট্যাব থাকবে। গ্যালারির প্রিভিউ সরাতে ব্যবহারকারীরা সহজেই নিচে স্ক্রল করতে পারবেন। আবার ওপরের দিকে স্ক্রল করলে পূর্ণ গ্যালারি দেখা যাবে। এ ছাড়া, একাধিক ছবি একসঙ্গে নির্বাচন করা যাবে, যার মধ্যে নতুন তোলা ছবি এবং পূর্বে সংরক্ষিত ছবিও থাকতে পারে।

আরেকটি ছোট কিন্তু কার্যকরী ফিচার হলো একটি টেক্সট ইনপুট বক্সের সংযোজন, যা নির্বাচিত ছবির নিচে থাকবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার পাশে একটি বার্তা টাইপ করতে পারবেন, যাতে ছবি এবং বার্তা একসঙ্গে পাঠানো যায়।

৯ টু ৫ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারগুলো গুগল মেসেজেসের বেটা সংস্করণ ‘২০২৫০২১৮ _ ০১ _আরসি ০০’ এবং তার পরবর্তী সংস্করণগুলোতে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোর মাধ্যমে মেসেজিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে গুগল। আরসিএসভিত্তিক যোগাযোগ আরও সহজ এবং উন্নত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit