বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কানাডার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) এআই রিসার্চ ফার্ম ট্রান্সলুস এ তথ্য জানিয়েছে। এই ঘটনাকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা আখ্যা দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। এদিকে কানাডা জানিয়েছে, সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত পায়নি তারা। খবর রয়টার্সের।

গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস বলেছে, হ্যাকিং প্রচেষ্টায় যেসব কৌশল ব্যবহার করা হয়েছে, সেগুলো অতীতে ব্যবহৃত ওপেনএআইয়ের এজেন্টের কার্যকলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই হ্যাকিং প্রচেষ্টার জন্য ওপেনএআইকে নিশ্চিতভাবে দায় দেয়নি প্রতিষ্ঠানটি।

ট্রান্সলুস এক ব্লগ পোস্টে জানিয়েছে, এজেন্টরা ২৮ মে ও ৯ জুন ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা গত সোমবার কানাডা সরকারকে বিষয়টি অবহিত করেছে। কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ গত মঙ্গলবার জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্ট-কার্যকলাপের বিষয়ে তারা অবগত। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বর্তমানে সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’

ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের জন্য ওপেনএআইয়ের মডেলগুলোর প্রচেষ্টা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ওপেনএআই এই প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে এবং সরকারি পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডিয়ান কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।

এআইয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সরকার

মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো। একই সঙ্গে ক্রমবর্ধমান শক্তিশালী এই প্রযুক্তি পরিচালনার জন্য সরকারগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে সরকারগুলো এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

ট্রান্সলুস জানিয়েছে, গত ২৮ মে পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ এবং গত ৯ জুন লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় ৮৯৯টি অনুরোধ শনাক্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের কিছু হ্যাকিং প্রচেষ্টাও ছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে।

বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিত এআই এজেন্টদের মাধ্যমে নিরাপত্তা লংঘনের বেশ কয়েকটি ঘটনা কানাডা সরকার ও বিভিন্ন কোম্পানিকে উদ্বিগ্ন করে তুলেছে।

অস্ট্রেলিয়া গত সপ্তাহে জানায়, গত জুন মাসে একটি ওপেনএআই এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালের নিরাপত্তা ভেঙে বিভিন্ন ফাইলে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। এটাই ছিল কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম ঘটনা। 

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওই অনিয়ন্ত্রিত এআই এজেন্টের হ্যাকিংয়ের ঘটনায় ওপেনএআই গত মঙ্গলবার ক্ষমা চেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit