আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন যাচাই করে কোনো সিদ্ধান্ত দেবে না। ওই তারিখের পর বাংলাদেশ থেকে করা শেনজেন ভিসার সব আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে। তবে এ পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৮:৪০