বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী দাম্পত্যে ‘ফুড ডিভোর্স’ কী? সম্পর্কের জন্য কতটা উপকারী বিয়ের আগেই ভবিষ্যৎ স্ত্রীর ওপর তালাকের শর্ত দিলে কী হবে? যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর… হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলও প্রকাশ করেছে আফগানিস্তান।

আগামী ৯ অক্টোবর আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একমাত্র টেস্ট ম্যাচটি দিয়েই শুরু হবে দুই দলের এবারের দ্বিপক্ষীয় লড়াই।

এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পরদিন ১৯ অক্টোবর আফগানিস্তানের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। আর সিরিজের শেষ ম্যাচটি হবে শারজাহতে।বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের দল চূড়ান্ত করেছে আফগানিস্তান। শিগগিরই দুই সিরিজের স্কোয়াডের বিস্তারিতও সামনে আসবে।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের স্কোয়াড:
রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: কাইস আহমদ

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit