বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

লাইফ স্টাইল  ডেস্ক : সকালের ঘুম কাটাতে এক কাপ কফি বা ক্লান্তি দূর করতে এনার্জি ড্রিংক-দুটিই ক্যাফেইনযুক্ত পানীয়। তাই অনেকের ধারণা, হৃদযন্ত্রের ওপর দুটির প্রভাব একই। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। নতুন এক বৈজ্ঞানিক পর্যালোচনা বলছে, পরিমিত কফি পান অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য নিরাপদ হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে, উচ্চমাত্রার ক্যাফেইন, চিনি ও অন্যান্য উপাদান থাকায় এনার্জি ড্রিংক নিয়েও রয়েছে বাড়তি সতর্কতার কারণ।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (আহা) নতুন বৈজ্ঞানিক বিবৃতিতে দীর্ঘদিনের গবেষণা পর্যালোচনা করে এসব বিষয় তুলে ধরা হয়েছে। বিবৃতি প্রকাশিত হয়েছে ‘সার্কুলেশন’ নামক পিয়ার-রিভিউড র্জানালে।

দিনে কতটা কফি নিরাপদ?

গবেষণার তথ্য অনুযায়ী, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়। এটি তৈরির ধরন অনুযায়ী প্রায় চার থেকে পাঁচ কাপ কফির সমান হতে পারে। পরিমিত কফি পান হৃদরোগ, স্ট্রোক, হার্ট ফেইলিওর, টাইপ-২ ডায়াবেটিস এবং কিছু ধরনের অস্বাভাবিক হৃদস্পন্দনের ঝুঁকি কম থাকার সঙ্গে  সম্পর্কিত বলেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে।

তবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো-সব কফি এক নয়। অতিরিক্ত চিনি, সিরাপ, ক্রিম বা উচ্চ ক্যালরি উপাদান মেশানো কফি নিয়মিত পান করলে সেই সুবিধা নাও পাওয়া যেতে পারে।

কফি শুধু ক্যাফেইন নয়

কফির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে ক্যাফেইনের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলের মতো যৌগ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে এবং রক্তনালীর  স্বাভাবিক কার্যকারিতায় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।

অর্থাৎ কফির সম্ভাব্য উপকারকে শুধু ক্যাফেইনের ওপর নির্ভর করে ব্যাখ্যা করা যায় না। কফিতে থাকা একাধিক প্রাকৃতিক উপাদানের সম্মলিত প্রভাবওে এতে ভূমিকা রাখতে পারে।

তাহলে এনার্জি ড্রিংক কেন আলাদা?

এনার্জি ড্রিংকেও ক্যাফেইন থাকে। তবে এর সঙ্গে সাধারণত থাকে অতিরিক্ত চিনি এবং একাধিক উদ্দীপক উপাদান। অল্প পরিমাণ পানীয়তেই তুলনামূলক বেশি ক্যাফেইন থাকায় দুত শরীরে টএর প্রভাব পড়তে পারে।

বিভিন্ন গবেষণায় এ ধরনের পানীয়ের সঙ্গে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যাওয়া, হৃদস্পন্দ দ্রুত হওয়া, বুক ধড়ফড় করা এবং কিছু ক্ষেত্রে হৃদস্পন্দনের ছন্দে সমস্যা তৈরির সম্পর্ক পাওয়া গেছে। 

‘আহা’-র বৈজ্ঞানিক বিবৃতিতে লেখক ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকের কার্ডিওলজিস্ট গ্রেগারি এম. র্মাকাস বলেন, অধিকাংশ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন সাধারণত হৃদেরোগের ঝুঁকি বাড়ায় না। তবে এনার্জি ড্রিংক বা এনার্জি শটে থাকা উচ্চমাত্রার ক্যাফেইন হৃদযন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

কফি কি রক্তচাপ বাড়ায়?

কফি পান করার পর সাময়িকভাবে  রক্তচাপ বাড়তে পারে।বিশেষ করে যারা নিয়মিত কফি পান করেন না, তাদের ক্ষেত্রে এ প্রতিক্রিয়া বেশি দেখা দিতে পারে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পরিমিত কফি দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়-এমন প্রমাণ পাওয়া যায়নি।

যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ক্যাফেইনের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে পরিমাণ নিধারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit