বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বসুন্ধরা হাউজিং মাঠে তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসাইন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। দারুল ইহসান ট্রাস্ট ও সংশ্লিষ্ট মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে একটি পক্ষ দীর্ঘদিন ধরে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু বহিরাগত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এমনকি সৈয়দ সানজিদ নামে এক ব্যক্তি মাদক সেবনের মাধ্যমে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি মাদ্রাসা সংলগ্ন মার্কেট ও কাঁচাবাজারের ব্যবসায়ীদের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর লোকজন ও কর্মচারীদের মাদ্রাসা ও সংশ্লিষ্ট স্থাপনায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে তাঁকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

কোথাও তাঁকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক, আবার কোথাও লোক পাঠিয়ে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। যদি এমন কোনো ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি আইনানুগ শাস্তি মেনে নিতে প্রস্তুত।

তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর বিরুদ্ধে অপ-প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে তিনি এ অপ-প্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসাইন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit