শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

যে কারণে সপরিবারে মান্নাত ছাড়ছেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ হলো এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক শাহরুখকে দেখার আশার হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে। 

তাছাড়া মুম্বাই গিয়ে একবার শুধু ‘গুরু’র বাড়িটা স্বচক্ষে দেখে আসেননি, এমন উদাহরণ নেই বললেই চলে। শাহরুখ এবং তার বাংলো ‘মান্নাত’ দু’টোই অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগের। 

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, ‘মান্নাত’ নাকি ছেড়ে দিচ্ছেন শাহরুখ, সপরিবার বাসা পরিবর্তন করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, মান্নাতকে নতুন ভাবে সাজানো হবে। এই কাজ জন্য আপাতত বাড়ি থেকে পালি হিলের বাড়িতে গিয়ে থাকবেন খান পরিবার। বাড়ি সাজানোর কাজ শুরু হবে মে মাস থেকে। 

তার কয়েক দিন আগেই অবশ্য খানেরা পালি হিলের বাড়িতে চলে যাবেন। জানা যায়, বাড়ির কাজ শেষ হতে হতে সময় লাগবে দু’বছর । মান্নাত আরও একটু  বড় হবে। 

বাড়ির এই কাজের জন্য গত বছর প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন গৌরী খান। আগামী দু’বছর তাই খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটের ভাড়া নাকি বছরে ২ কোটি ৯০ লাখ টাকা। 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit