শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সেদিন কোহলিকে কী বলেছিলেন ধোনি?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সবার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখতে পারেন না। তিনি নিজে অনেকবার সে কথা বলেছেন। ধোনির সতীর্থরাও জানিয়েছেন, খেলা ছাড়ার পর তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন। অথচ সেই ধোনি নিজে থেকে যোগাযোগ করেছিলেন বিরাট কোহলির সঙ্গে। কোহলি ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর মেসেজ করেছিলেন ধোনি। কেন? তার জবাব নিজেই দিয়েছেন সাবেক এ অধিনায়ক।

এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। তার পরেই ধোনির মেসেজ পেয়েছিলেন তিনি। পরে কোহলিই সে কথা জানিয়েছিলেন। কোহলি বলেন, একটা কথা বলি। টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর আমি একজনের কাছ থেকেই মেসেজ পেয়েছিলাম— মহেন্দ্র সিং ধোনি। আমার নম্বর অনেকের কাছেই ছিল। টেলিভিশনে অনেকে অনেক পরামর্শ দিয়েছিল। কিন্তু তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। একটা মেসেজ পর্যন্ত করেনি।

ধোনি হঠাৎ কেন কোহলিকে মেসেজ করেছিলেন? আইপিএলের আগে একটি অনুষ্ঠানে এ বিষয়ে  প্রশ্ন করা হলে ধোনি বলেন, এই প্রশ্ন আমাকে অনেক জায়গায় করা হয়েছে। আমি সাধারণত কারও সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। তবে কোনো কোনো সময় কারও আপনাকে প্রয়োজন হয়। তখন একটা মেসেজই যথেষ্ট। ধোনি নিজেও অধিনায়ক ছিলেন। তাকেও একটা সময়ে নেতৃত্ব ছাড়তে হয়েছে। নিজের কথার মধ্য দিয়ে ধোনি বোঝাতে চেয়েছেন, নেতৃত্ব ছাড়ার পর কোহলির মনের অবস্থা তিনি বুঝতে পেরেছিলেন। তাই কোহলিকে মেসেজ করেছিলেন।

কোহলির ক্যারিয়ারের কঠিন সময়ে ধোনিকে পাশে পেয়েছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন কোহলি। তারপর একদিনের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ফলে কয়েক মাস পর টেস্টের অধিনায়কত্বও তিনি ছেড়ে দেন। সেই সময় ধোনির সঙ্গে তার যোগাযোগ ছিল। কোহলি পরে বলেছিলেন— আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। ধোনি ভাই আমার কাছে কোনো দিন কিছু চায়নি। আমিও চাইনি। ও আমার বড় ভাইয়ের মতো। যখনই প্রয়োজন পড়েছে ধোনি ভাইয়ের পরামর্শ পেয়েছি। মাঠে তো বটেই। মাঠের বাইরেও। ধোনি ভাই খুব সৎ, যা বলে মুখের ওপর বলে। ক্রিকেটার ধোনি তো বটেই মানুষ ধোনির প্রভাবও আমার জীবনে অনেক বেশি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit