শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দ্য হান্ড্রেডে প্রথমবার খেলবেন স্টিভ স্মিথ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইংল্যান্ডের হান্ড্রেড প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ২০২৫ আসরে তিনি ওয়েলশ ফায়ারের হয়ে মাঠে নামবেন, যেখানে দলের কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসি।

স্মিথ বলেন, ‘দীর্ঘদিন ধরে হান্ড্রেড দেখে আসছি, এবার নিজেই খেলার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এটি খুবই আকর্ষণীয় একটি টুর্নামেন্ট, যেখানে প্রতিটি দলে বিশ্বমানের ক্রিকেটার রয়েছে।’

২০২১ সালে শুরু হওয়া ১০০ বলের এই প্রতিযোগিতা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি আইপিএল সংশ্লিষ্ট চারটি গ্রুপসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আটটি শহর-ভিত্তিক দলে প্রায় ১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছেন।

এবারের আসরে স্টিভ স্মিথ ছাড়াও ওভাল ইনভিনসিবলসে খেলবেন আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক অধিনায়ক মেগ ল্যানিং। এছাড়া, টুর্নামেন্টে থাকছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও অস্ট্রেলিয়ার মেগান শাট।

আগামী ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো দলগুলো সরাসরি একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারছে, যেখানে আগে শুধুমাত্র ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করতে হতো।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit