শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

দুই দিনের সফরে ঢাকায় আসছেন রোসাটম ডিজি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে আজ ঢাকায় আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সিই লিখাচেভ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ২৬ ফেব্রুয়া‌রি রোসাটমের ডিজি বাংলা‌দেশ সফরে আসবেন। তার এ সফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কা‌জের অগ্রগতি হ‌বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, দুই দি‌নের সফরে বুধবার ঢাকায় আসছেন রোসাটমের ডিজি আলেক্সিই লিখাচেভ। সফরকালে তি‌নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। পাশাপা‌শি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের স‌ঙ্গে বৈঠক কর‌বেন।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) আলেক্সিই লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সা‌লের জুলাই‌য়ে বাংলা‌দেশ সফর ক‌রে‌ছি‌লেন রোসাটমের ডিজি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit