রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীতে ৬৯টি, ঢাকার বাইরে ১৪৯টিসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা পরিকল্পনাকারী, চোর, ডাকাত, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র‌্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোন ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশব্যাপী র‌্যাব ফোর্সেস এর অভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি টহল, ঢাকার বাহিরে ১৪৯টি টহলসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃ্দ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit