বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

কেন আমি জেনকে বিয়ে করেছি কেউ জিজ্ঞেস করবেন না: প্রীতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখনও দর্শকদের চোখে সেরা অভিনেত্রী। তাকে নিয়ে এখনও চর্চা হয়। যারা সামাজিক মাধ্যমের বদৌলতে মুক্ত বাকস্বাধীনতা উপভোগ করছেন, সেসব নেটিজেন কখনো কখনো লাগামছাড়া, বেফাঁস মন্তব্য, আবার কখনো খারাপ মন্তব্য করে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের ছবি ও ভিডিওতে। তাদের নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। প্রীতি লিখেছেন— সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কী হয়েছে, সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন? 

অভিনেত্রী বলেন, কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে, এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তাহলে সে ভক্ত হয়ে যায়। তিনি বলেন, ‘হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয় কিংবা গর্বিত হিন্দু বলে উপস্থাপন করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।

প্রীতি বলেন, এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি। কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit