মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সেই ছবির বিষয়ে যা বললেন তাহসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়কের কোলের দ্বারপ্রান্তে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে দাবি করা হয়―কোলের শিশুটি রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

 

আরও দেখুন
বাংলাদেশের অর্থনীতি
একাডেমিতে ভর্তি সহায়তা সেবা
চাকরি
সংবাদপত্র
মঞ্চ-৭১ বই বা স্মারক
নদীর বঞ্চনার জীবন উপন্যাস
সর্বশেষ খবর
বাংলাদেশের সংবাদ
বাংলাদেশের সারাদেশের খবর
বাংলাদেশি খাবার রান্নার সরঞ্জাম

 

এ ছবিটি ও দাবি ছড়িয়ে পড়তেই বিব্রতকর মুখে পড়েন সংগীতশিল্পী। জানান, এটি একদমই ভিত্তিহীন। কয়েক বছর আগের একটি ছবি এটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’

সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।

এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান। 

চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit