বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যেই দেশটিতে পৌঁছাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ। গতকাল বৃহস্প‌তিবার রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজা‌রের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজা‌রের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।  ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে। উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছিল।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit