মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

৫ ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছেন নেত্রকোণা মডেল থানার পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : থানায় জিডি করার ৫ ঘণ্টার মধ্যে আনুমানিক ১২ লাখ টাকা মূল্য মানের ৬ ভরি ১৩ আনা’র বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা মডেল ওসি কাজী শাহনেওয়াজ জানান, নেত্রকোণা পৌরসভার কাটলী এলাকার মোঃ মঞ্জুরুল হকের মেয়ে মুমতাহীনাহ মীম ৩১ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মঈনপুরস্থ শ্বশুরের বাসা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কাটলী বাবার বাসায় যায়। অটোরিকশা থেকে নামার সময় মনের ভূলে সাথে থাকা কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়।

বাসায় গিয়ে কাপড়ের ব্যাগের কথা মনে হলে গৃহিণী ও তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও কোথাও অটোরিকশা ও তার চালককে না পেয়ে রাত ১০টার দিকে নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পরই পুলিশ সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করে রঙ্গের বাজারের আনোয়ারের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অটোরিকশা চালকের নাম সংগ্রহ করে রাত ৩টার দিকে পুকুরিয়া এলাকার ডেন্ডু মিয়ার ছেলে মোঃ দুখু মিয়ার কাছ থেকে কাপড়ের ব্যাগটি উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে চালক দুখু মিয়া জানান, তিনি যখন ব্যাগটি তার রিকশায় দেখতে পায় তখন অটোরিকশা চার্জ প্রায় শেষ হওয়ার পথে।

তিনি তার রিকশাটি গ্যারেজে চার্জে রেখে কাপড়ের ব্যাগটি না খুলেই সযত্নে ঘরে রেখে দেন এবং পরদিন মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার কথা পরিবারের লোকজনকে জানান। ওসি আরো জানান, হারানো কাপড়ের ব্যাগের ভেতর ২ ভরি ৮ আনা ওজনের ২ টি স্বর্ণের হার, ১ ভরি ২ আনা ওজনের ২ জোড়া কানের ঝুমকা, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, ১ ভরি ৮ আনা ওজনের ৪টি স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি ছিল।

যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। হারানো ব্যাগ ও তার ভেতরে রাখা স্বর্ণালংকার উদ্ধারের পর মডেল থানায় ওসি কাজী শাহনেওয়াজ ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্বর্ণালংকারের মালিক গৃহিণী মুমতাহীনাহ মীমকে তার ব্যাগ ও স্বর্ণালংকার বুঝিয়ে দেন। গৃহিণী তার সমুদয় স্বর্ণালংকার ফিরে পাওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit