মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এতিম শিক্ষার্থী চাইন্দারী মারমার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিয়েছেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। তাঁর এ মানবিক উদ্যোগে অসহায় ও মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যৎ গঠনের নতুন আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থী চাইন্দারী মারমার পড়াশোনার প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি উপস্থিত ছিলেন।
চাইন্দারী মারমা মাটিরাঙ্গা উপজেলার একজন এতিম শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতার কারণে তার পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি মাটিরাঙ্গা জোন কমান্ডারের নজরে এলে তিনি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব গ্রহণ করেন।
জোন কমান্ডারের এই মানবিক উদ্যোগে শিক্ষার্থী চাইন্দারী মারমা ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা চাইন্দারীর পড়ালেখা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন আশার সৃষ্টি করেছে। ভবিষ্যতে সে ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে বলে তারা আশাবাদী।
এদিকে, এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে এগিয়ে নেবে না, বরং সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিকেও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। চাইন্দারী মারমা যেন আর্থিক সংকটের কারণে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই তার শিক্ষাজীবনের প্রয়োজনীয় দায়িত্ব নেওয়া হয়েছে। ভবিষ্যতে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit