বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি রানা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জেলার বহুল আলোচিত ও একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি মাসুদ রানা (১৮) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। একই অভিযানে ছিনতাইকালে লুণ্ঠিত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
 
‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকটি ছিনতাই মামলার রহস্য উন্মোচন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে। ‎গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

‎লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেফতারের পর একাধিক ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।” সেই সাথে জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে ডিবি পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit