শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

অবশেষে ‘হেনা’ কাহিনীর অবসান হলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : ‘চাচা, হেনা কোথায়’, চাচার উত্তর, ‘হেনার তো বিয়ে হয়ে গেছে’- বর্তমানে সামাজিক যোগাযোগামাধ্যমের ভাইরাল সংলাপ এটি।  এটি মূলত বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য। 

দীর্ঘ ২৯ বছর পর সিনেমাটি যে এখনো দর্শকরা মনে রেখেছেন, তার জন্য আগেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন বাপ্পারাজ ও পর্দার হেনার বাস্তব জীবনের স্বামী অভিনেতা নাঈম। বিষয়টি তিনি ও তার পরিবার দারুণভাবে উপভোগ করছেন বলেও এক পোস্টে জানিয়েছিলেন। এবার সেই ভাইরাল দৃশ্য নিয়ে মজা নিতে ছাড়লেন না নায়ক বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম। তারা দৃশ্যটির রিক্রিয়েট করেছেন। আর নাঈম নিজেই তার ফেসবুকে এটি পোস্ট করেছেন। 

ভিডিওতে দেখা যায়, ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এলেন বাপ্পারাজ। ছুটে গিয়ে তিনি নাঈমের কাছে জানতে চান, নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো। হেনার তো অনেক আগে আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ‘না…’ বলে চিৎকার করে বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাঈমকে। 

এ সময় পাশে ছিলেন কণ্ঠশিল্পী কোণাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও সংগীত পরিচালক ইমন সাহা। আর এই দৃশ্যের পর বেজে ওঠে ‘প্রেমের সমাধি’ সিনেমার গান। সঙ্গে তারাও খালি গলায় গানটি গাইতে শুরু করেন। আর তাদের পাশ থেকেই সামনে আসেন অঙ্গভঙ্গিরত অভিনেত্রী শাবনাজ। বুধবার দুপুরে এই রিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয় এটি। 

এই রিল নিয়ে বেশ মজা করছেন নেটিজেনরাও। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, অসাধারণ অভিনয় করলেন নায়ক বাপ্পারাজ ভাই ও নাঈম ভাই, তার ওপর শাবনাজ আপা— আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরেক নেটিজেন লিখেছেন, অবশেষে হেনার কাহিনীর সমাপ্ত ঘটল। শুভকামনা রইল নায়ক নাঈম আর নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজসহ অন্যান্য শিল্পীকে। আগের দিনগুলো খুবই ভালো ছিল। ভালো থাকবেন সবসময় দোয়া রাখবেন।

সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।  তিনি ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। 

অন্যদিকে অভিনেতা বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। তবে জনপ্রিয় এ অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit