শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা অশেষ বাউল (৭১) মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড় টার দিকে নিজ বাড়িতে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরন করেন তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকার নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে শেষে খ্রিস্টীয় রীতি অনুসারে স্থানীয় সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওয়াহেদ আলী, আব্দুল খালেক, আবুল কালাম, প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, সাবেক পৌর কাউন্সিলর এমরোজ হোসেন, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit