বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে তারুণ্যের উৎসব উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নান কর্মসুচীর মাধ্যমে ‘‘তারুণ্যের উৎসব’’ পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেড় মাসব্যাপি নানা কর্মসুচীর সমাপনী দিনে এ উৎসবের সমাপ্তি ঘটে।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ক্রীড়া, কুইজ, রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বর্ন্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। এ সময়,উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালকুদার, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায় অফিসার বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আইসিটি অফিসার সামিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, হীরা আব্বাসী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও ডিএসকে‘র আদিবাসী শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit