শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কায়রোতে ভবন ধসে হতাহত ১৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১৮ জন হতাহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন।

সোমবার কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর কেরদাসার শ্রমজীবী মানুষের বসবাসস্থলে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিসরের সরকারি দৈনিক আল-আখবার আল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।
মিসরের রাজধানী কায়রোতে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষের বসবাস। দেশটির মেট্রোপলিটন এই শহরে ভবন নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান না মানার প্রবণতা রয়েছে।

গত কয়েক ব্ছরে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র: আল-আরাবিয়া, আরব নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit