মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। শুক্রবারের এ বিক্ষোভে অংশ নেন কয়েক ডজন শিক্ষার্থী। নিহত ওই শিক্ষার্থীর নাম আমির মোহাম্মদ খালেগি (১৯)। গত বুধবার ছিনতাইকারীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

নিরাপত্তার ঘাটতি নিয়ে আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ তুলে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায়ও চলেছে বিক্ষোভ। সেখান থেকে দুই শিক্ষার্থীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে শিক্ষার্থীদের জমায়েতে উপস্থিত ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রধান হোসেইন হোসেইনি। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানান।  

এ বিক্ষোভের বিষয়ে সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং অগ্রাধিকার। শান্তি বজায় রেখে সংলাপের পথ খোলা রাখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সরকার। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit