শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন নওগাঁর প্রত্যন্ত গ্রামের রোগী’রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় অসচ্ছল ও অসহায় সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার রামরায়পুর দিঘিরপাড় উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান, ফ্যামিলি মেডিসিন ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল মতিন, নাবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন আক্তার।

আয়োজকরা জানান- বিনা মূল্যে চিকিৎসাসেবা নেওয়ার জন্য এর আগে এলাকায় আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করা হয়। খবর শুনে ফাগুনের সকালে সদর উপজেলার রামরায়পুর, শৈলগাছী, শিকারপুর, মকরামপুর, দরিয়াপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন। চিকিৎসাসেবা পেতে এক হাজারের বেশি মানুষ নিববন্ধন করেন। শনিবার  বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাশিবিরের সেবা চলে।

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit