রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যস্থল না করতে ইরানের প্রতি আহ্বান হামাসের আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

‌‌‘একা পুরুষ’ প্রবেশ নিষিদ্ধ যে চিড়িয়াখানায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুরুষের একা প্রবেশ নিষিদ্ধ করেছে জাপানের একটি চিড়িয়াখানা। তারা বলেছে, সঙ্গে নারী অথবা পরিবারের সদস্যরা থাকলেই শুধু কোনো পুরুষকে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেয়া হবে।

পূর্ব জাপানের তোচিগি প্রিফেকচারে ‘হিলিং প্যাভিলিয়ন’ নামে ওই চিড়িয়াখানায় এসংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। 

কেনো এমন সিদ্ধান্ত সে বিষয়ে বিস্তারিত জানিয়ে চিড়িয়াখানাটির পরিচালক মিসা মামা বলেছেন, নারী দর্শনার্থীরা বেশ কয়েকবার যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন। আর সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেন পুরুষ, যারা পরিবার ছাড়া একা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন তারাই এসব কাণ্ড ঘটিয়েছেন। 

ওই চিড়িয়াখানায় পশুপাখিকে স্পর্শ করা যায়। তাদের সঙ্গে সময় কাটানো যায়। কুকুর, বিড়াল, ভেড়াকে নিজের হাতে খাওয়ানো যায়। এভাবে মানুষজনের মানসিক, শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা হয় এই চিড়িয়াখানায়।

দর্শনার্থীরা চাইলে নিজেদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে যেতে পারেন এই চিড়িয়াখানায়। মিসা মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, এবার থেকে আর পুরুষরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে।

শুধু নারী দর্শনার্থী নন, মিসা মামা নিজেও ‌‘সিঙ্গেল পুরুষের’ হেনস্তার শিকার হয়েছেন। কখনো কখনো নারীদের উদ্দেশে কুমন্তব্যও করা হয়েছে।

মিসার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকজন নারী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। কয়েকজন পুরুষ লিখেছেন, ‘অনেকেই একা পশুপাখির সঙ্গ উপভোগ করতে যান। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে তা আর হবে না।’

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit