শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

‘আসন্ন রমজানে ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে ডিম ও মাংসের দাম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান আসন্ন রমজানে ডিম ও মুরগির মাংসের দাম সহনশীল থাকবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

এসময় মশিউর রহমান বলেন, ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে। পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সবকিছুর দামও বেড়ে যায়। তাই এ বিষয়টি পুরোপুরিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই দুই দিনের জন্য এক্সট্রা ডিম উৎপাদনও করা যায় না। তবে আমরা আশা করছি, রমজানে ডিম এবং মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

তিনি আরও বলেন, একটা গরু যে পরিমাণ মাংস দেয়, একটা মুরগি সে পরিমাণ মাংস দেয় না। আমরা ওয়েস্ট কম্পোস্টের পরিকল্পনা করছি। বড় বড় কোম্পানিগুলো যে পরিমাণ ওয়েস্ট কম্পোস্ট করে, তাতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে ওয়েস্ট কন্ট্রোলও হচ্ছে, কার্বন ইমিউশনও হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনে সেক্রেটারি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit