সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের হার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ৬৩ রানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনেই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে ৬৩ রানের জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড। জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করা জিম্বাবুয়ে চতুর্থ দিন শেষ করে ৬৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। পঞ্চম দিনে আরও ১৮.৩ ওভার খেলে আরও ৪৫ রান যোগ করে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ২২৮ রানে থামে তাদের ইনিংস।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৬০ রানের জবাবে ২৬৭ রান করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৯৮ রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।

টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় তারা। এবার পেল টানা তৃতীয় জয়ের স্বাদ।

পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট, জিম্বাবুয়ের ১০৯ রান। জিম্বাবুয়ে করতে পারে ৪৫ রান।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান ম্যাথু হামফ্রেজের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৭ রানে একাই এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

তবে প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের পর ৫৯ রানে ৩ উইকেট নেওয়া ম্যাকব্রাইনই আইরিশদের জয়ের আসল নায়ক। জিম্বাবুয়ের হয়ে একই লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার অআগে এই মিডলঅর্ডার ৮ চারে ১৯৫ বলে করেছেন ৮৪ রান। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। 

ম্যাচসেরা অ্যান্ডি ম্যাকব্রিন প্রথম ইনিংসে ৯০ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন। 

এবার দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই মাঠেই আগামী শুক্রবার হবে সিরিজের প্রথম ওয়ানডে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit