রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

হাওরে ধান ও মাছ উৎপাদনে সংঘাতের মধ্যে দুই মন্ত্রণালয়: উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে। বিশেষ করে ধান চাষে যে কীটনাশক ব্যবহার করা হয় তা মাছের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে কীটনাশক নিয়ন্ত্রণের পরামর্শ তাঁর।

রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাইক্কা বিল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হতে হবে।

বাইক্কা বিলের অন্যতম জাদুরি বিলটি খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। একই সাথে হাওরের জীববৈচিত্র রক্ষায় দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।

বিল পরিদর্শনকালে তিনি পাখি শিকারীদের সতর্ক করেন এবং পাখির মাংস খাওয়া থেকেও বিরত থাকার অনুরোধ জানান।

পরে হাওরের পাশে হাজীপুরে এক সমাবেশে মিলিত হয়ে মৎস ও কৃষির সাথে জড়িত শতাধিক উপকারভোগীদের সমস্যা নিয়ে কথা শুনেন এবং পরামর্শ দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

এ সময় মৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসানসহ জেলা প্রশাসন ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit