শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আর কতদিন খেলবেন, প্রশ্ন শুনে রেগে আগুন রোহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েই নিয়েছেন রোহিত শর্মা। এখন খেলছেন শুধু ওয়ানডে আর টেস্টে। তবে  এই দুই ফরম্যাট থেকেও দ্রুতই অবসরের গুঞ্জন আছে রোহিতের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সে প্রসঙ্গে প্রশ্ন ধেয়ে গেল তার দিকে। সেটাই রীতিমতো রাগিয়ে দিল তাকে। বুধবার তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, তার পুরো মনোযোগ আপাতত এই মাসের ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই।

রোহিত সংবাদ সম্মেলনে বলেন, ’এখন যখন সামনে তিনটি ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা কেন প্রাসঙ্গিক হবে? এসব নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছে। আমি এখানে সেগুলো স্পষ্ট করার জন্য আসিনি। এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই তিনটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর কী হবে, তা পরে দেখা যাবে।’

রোহিত এবার নেতৃত্বে ফিরছেন, যেখানে তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। ওয়ানডে ফরম্যাটে নিজের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন শুনে রোহিত কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া দেখান, বিশেষ করে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি নিজের খেলায় কতটা আত্মবিশ্বাসী। ’এটা কেমন প্রশ্ন? ফরম্যাট আলাদা, সময় আলাদা। একজন ক্রিকেটার হিসেবে আমরা জানি, উত্থান-পতন থাকবেই। আমি আমার ক্যারিয়ারে অনেক কিছু দেখেছি, তাই এটা আমার জন্য নতুন কিছু নয়।’

’প্রতিটি দিন নতুন, প্রতিটি সিরিজ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তাই আমি শুধুমাত্র সামনে যা আছে, সেটাতেই মনোযোগ দিচ্ছি। অতীত নিয়ে ভাবার কিছু নেই। অনেক ভালো জিনিসও ঘটেছে। এখন যা আসছে, সেটাতে মনোযোগ দেওয়াই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই সিরিজটা ভালোভাবে শুরু করতে, এরপর দেখা যাবে কী হয়।’

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit