শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শুটিংয়ে গুরুতর আহত সুরজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : শুটিংয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। অ্যাকশন দৃশ্যের সময় অভিনেতার চোট লাগে। ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ সিনেমার শুটিং চলাকালে ঘটে দুর্ঘটনা। মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল শুটিং। তার ঊরু ঝলসে গেছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে , একটি অ্যাকশন দৃশ্যের সময় পরিচালক সুরজকে একটি স্টান্ট করার নির্দেশ দেন। সেখানে আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেওয়ার কথা ছিল অভিনেতার। স্টান্টের আগেই ঘটে বিস্ফোরণ। কারণ, প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। ফলে যখনই অভিনেতা লাফ দিতে যায় আগুনে ঝলসে যায় তার পা ও ঊরুর কিছু অংশ।

সেটে চিকিৎসকদের একটি টিম দুর্ঘটনার পরেই অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেন। প্রোডাকশন থেকে শুটিং বন্ধ রাখতেও বলা হয়েছিল তাকে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে যান সুরজ। যদিও চোট পাওয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।

প্রিন্স ধীমান পরিচালিত ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ হলো সুরজ পাঞ্চোলির প্রথম বায়োপিক। এই সিনেমায় সুরজের পাশাপাশি দেখা যাবে বিবেক ওবেরয়, সুনীল শেঠি ও আকাঙ্ক্ষা শর্মাকে। 

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ। তারপর একের পর এক সিনেমায় দেখা যায় তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়। ‘স্যাটেলাইট শংকর’ এবং ‘টাইম টু ডান্স’ সিনেমাতেও দর্শক দেখেছেন সুরজকে।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit