বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জাবিতে গুঁড়িয়ে দেয়া হলো মুজিব পরিবারের ম্যুরাল ও স্মৃতিচিহ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটা বিক্ষোভ-মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে গিয়ে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্রে রঙ ঢেলে মুছে দেন৷

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেখ হাসিনা হলে সম্মুখে অবস্থান নিয়ে সেখানে থাকে শেখ হাসিনার ম্যুরালটিও ভেঙে ফেলেন তারা৷ এছাড়া শেখ রাসেল হলের শিক্ষার্থীরা সে হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ রাখেন৷

এরপর কতিপয় শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করতে আসলে ওই হলের কয়েকজন শিক্ষার্থী বাধা দেন এবং তাদের হলের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন বলে জানান। এ সময় হলের কতিপয় শিক্ষার্থীদের সাথে নামফলক ভাঙচুর করতে আসা শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা শাবল ও লাঠি দিয়ে হলের নামফলক ভেঙ্গে নামিয়ে ফেলে৷

পরবর্তীতে হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হলের নতুন নাম ঠিক করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদ-মুজিববাদ, মুর্দাবাদ-মুর্দাবাদ’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘খুনি হাসিনার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হেলমেটলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিয়ে শেখ পরিবারের ম্যুরাল ভাঙতে ও গ্রাফিতি মুছতে দেখা যায়৷

এ বিষয়ে নৃবিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, খুনি হাসিনা ভারতে থেকে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এতে ছাত্র-জনতা ফুসে উঠেছে৷ এছাড়া ফ্যাসিস্ট মুজিবকে ঘিরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের যে চেতনা ব্যবসা করেছে সেখান থেকে ফ্যাসিবাদ গড়ে উঠেছে৷ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের চিহ্নকে ভেঙে দিচ্ছি৷ এর মাধ্যমে আর কেউ যাতে ফ্যাসিস্ট মুজিবের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে এই বার্তা দিচ্ছে ছাত্র-সমাজ৷

জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনূর ইসলাম নবীন বলেন, পতিত হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে৷ দেশের শিক্ষক-শিক্ষার্থীসহ আপমর জনতা ও জাতীয়তাবাদী ছাত্রদল পতিত হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে৷ খুনি হাসিনাকে সতর্ক করে বলতে চাই এরকম যদি ষড়যন্ত্র ও কর্মসূচি দেন তাহলে বাংলার জনগণ তা প্রতিহত করবে৷ বাংলাদেশের আপমর ছাত্র-জনতা আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং সামনের সকল ষড়যন্ত্রকে রুখে দিবে৷

এসময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit