রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে ৫’শ শীতার্তের মাঝে মহিলাদলের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরের প্রায় ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয়  কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙামাটি জেলা মহিলাদলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ। জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলাদলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশ ঘটতো না। গণতন্ত্র নামক শান্তির বাহক জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জনমানুষ তথা দেশের হতদরিদ্র মানুষের পাশে
দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দেশের চলমান চরম শীতের এই সময়ে পাহাড়ের শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit