বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

লুৎফুন্নাহার রুমা,চিফ ব্যুরো ময়মনসিংহ : সোমবার ২৭ জানুয়ারি ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার। প্রধান অতিথি বলেন, আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন।

তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit