রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাঙামাটিতে পৃথক অভিযানে শুল্কবিহীন বিদেশী ও নকল সিগারেট আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : শুল্কবিহীন অবৈধ সিগারেটের পাশাপাশি নকল সিগারেচে ভরপুর পাহাড়ের বাজারগুলো। পার্বত্যাঞ্চলের দূর্গম সীমান্ত দিয়ে রাঙামাটিতে প্রতিনিয়তই অবৈধভাবে ঢুকছে শুল্কবিহীন বিদেশী সিগারেট। এছাড়াও একটি চক্র চট্টগ্রামের চাক্তাই থেকে বাংলাদেশী নামী-দামী কোম্পানীগুলোর বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট পাহাড়ের বাজারগুলোতে বিক্রি করছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির দূর্গম বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলা নামক স্থানে মারিশ্যা ব্যাটাঃ (২৭ বিজিবি)র অধীনস্থ প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিদেশী অরিস ব্র্যান্ডের ২টি লাগেজ ভর্তি ২১৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ে। সংশ্লিষ্ট্যরা জানান, জব্দকৃত শুল্কবিহীন এসব অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।

অপরদিকে রাঙামাটির কাউখালী উপজেলাধীন কলমপতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইল্যাছড়ি এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো কোম্পানীর নকল ৩৮শ পিস ডার্বি, টপ-২০ সিগারেট-৫শ পিস ও আকিজ কোম্পানীর নকল আকিজ বিড়ি এক হাজার পিস আটক করে।

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড এর টিএসআর মোঃ রুবেল ইসলাম জানিয়েছেন, একটি চক্র বেশ কিছুদিন ধরেই আমাদের কোম্পানীসহ দেশীয় কয়েকটি কোম্পানীর নামে নকল সিগারেট বাজারজাত করে আসছে। আমরা স্থানীয়দের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর বাজারগুলোকে আমাদের লিগ্যাল টিমের সদস্যরা নজরদারি করতে থাকে।

শনিবার কাউখালীতে এই চক্র কর্তৃক সিগারেট বিক্রি করতে আসলে আমরা উক্ত এলাকায় অভিযান দিলে প্রায় ২৫ হাজার টাকার সিগারেট ফেলে সংশ্লিষ্ঠ্যরা পালিয়ে যায়। পরে কাউখালী থানার এসআই আজিজকে সাথে নিয়ে আমরা সিগারেটগুলো জব্দ করে থানায় দিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit