রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

মনিরামপুরের সমাজসেবক জামাল হোসেনের ইন্তিকাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিশিষ্ট সমাজসেবক ও খুলনার সাগর জুট মিলস্ধসঢ়; লিমিটেডের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জামাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের নিজ বাড়িতে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে ফতেয়াবাদ গ্রামের বটতলা মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের সমাজসেবক প্রয়াত জবেদ আলী সরদারের মেঝো ছেলে জামাল হোসেন ইতিপূর্বে খুলনার সাগর জুট মিলস্ধসঢ়; লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নওয়াপাড়ার সরদার জুট মিলস্ধসঢ়; সহ আরো কয়েকটি জুট মিলসের অনুরূপ দায়িত্ব পালন করেন।

জামাল হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন।বড় ছেলে জাহিদ হোসেন পৌরশহরের বিশিষ্ট ওষুধ(রাবেয়া ফার্মেসী) ব্যবসায়ী। বড় জামাই প্রকৌশলী আবুল কাশেম একটি ইটভাটার মালিক।এ দিকে জামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মাওলানা মোশাররফ হোসেন,অধ্যক্ষ মফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান।

অনুরূপভাবে সমবেদনা জানান বাংলঅদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান, আবদুল হক, রিপন, মোতাহারুল ইসলাম মোক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকেলে ফতেয়াবাদ গ্রামের বটতলা মসজিদ চত্বরে হাজারো মুসল্লির অংশগ্রহনে জামাল হোসেনের নিকটাত্বীয় হাফেজ ইহাইয়ার পরিচালনায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit