শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলী পৌষ উৎসব অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী পৌষ উৎসব। ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে ও আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় দেউলী পূজা।

আলোচনা সভায় কবি দোলন হাজং ও মনীষা হাজং এর সঞ্চালনায় আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থা’র সভাপতি কবি মং এ খেন মংমং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিরিশিরি ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কুচচওয়ালিক। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি’র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিনিধি আসমা ফেরদৌস, প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, এডভোকেট বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রাণী হাজং, চিত্রশিল্পী ও গাঁওমোড়ল বিশ্বজিৎ হাজং রুপক, কবি জন ক্রসওয়েল খকশি প্রমুখ।

গীতিকবি সুজন হাজং বলেন, হাজংরা উৎসবমুখর জাতি। হাজংদের অধিকাংশ উৎসব বিলুপ্তির পথে। তাদের ধর্মীয় ও কৃষিভিত্তিক উৎসবগুলো মধ্যে দেউলী পৌষ উৎসব একটি অন্যতম বর্ণিল উৎসব। জীবন ঘনিষ্ঠ এই উৎসবকে বাঁচিয়ে রাখার জন্য ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের অর্থায়নে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। কবি মং এ খেন মংমং বলেন, হাজংরা নিজেদের আত্মপরিচয়, সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে যেন আরো বেশি যত্নশীল হয় এবং তারা যেন তাদের সোনালী সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারে এটাই আমাদের এই উৎসব আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি ফাদার পাওয়েল কুচওয়ালিক বলেন, হাজংরা সংস্কৃতিবান জনগোষ্ঠী। তারা তাদের নিজস্ব সংস্কৃতিকে এখনো টিকিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি হাজং সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত করার লক্ষ্যে দেউলী উৎসব উদযাপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীরা তাদের কৃষ্টি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও পাঠা বলির মাধ্যমে দেউলী পূজা অর্চনার কাজ সম্পন্ন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit