রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীর রেলক্রসিং অরক্ষিত, বাড়ছে দূর্ঘটনা ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া যাওয়ার রাস্তা ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিং অরক্ষিত। দূর্ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে রেলক্রসিংয়ে প্রায় ৭জন নিহত হয়।

দিনাজপুরের ফুলবাড়ী থেকে ৩ কিলোমিটার দূরে বড়পুকুরিয়া বাজারে যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থান দিয়ে রেল লাইনটি চলে যাওয়ায় সেখানে রেলক্রসিং মোড় রয়েছে। সেখানে গত কয়েক যুগ ধরে গার্ড না থাকায় সেখানে যানবাহন পারাপারে দূর্ঘটনা বাড়ছে। ২০২২ সালে রেলক্রসিং এ ঐ স্থানে রেল দূর্ঘটনায় দুই জন নিহত হয়। যার ফলে সেখানে চরম নিরাপত্তার অভাব।

রেল ক্রসিংয়ে গার্ড না থাকায় আউটগোয়িং পথে রেল কখন আসছে কখন যাচ্ছে অনেকে যাতায়াতের সময় বুঝতে পারেনা। হঠাৎ করে ভারী যানবাহন রেল ক্রসিং পার হতে গেলে গাড়ী বন্ধ হয়ে গেলেও দূর্ঘটনা ঘটছে। এভাবে দীর্ঘ কয়েকযুগ ধরে সেখানে কোন রেলওয়ে বিভাগ থেকে রেলক্রসিং নিরাপত্তার গার্ড নাই। এ বিষয়ে ফুলবাড়ী স্টেশন মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, জনবল সংকটের কারণে সেখানে রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ করা হচ্ছেনা।

সরকারি ভাবে লোক নিয়োগ করা হলে অবশ্যই সেখানে লোক নিয়োগ দেওয়া সম্ভব হবে। ঐ এলাকার মোঃ আবুল কাশেম জানান, দীর্ঘ কয়েক যুগ ধরে ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিংটি অরক্ষিত হয়েছে। এখানে রেল বিভাগ থেকে কোন নিরাপত্তা গার্ড নেই। যার কারণে বারবার এখানে রেল দূর্ঘটনা প্রায় ঘটতে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত এই রেলক্রসিংয়ে নিরাপত্তা গার্ড নিয়োগের দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit