বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ডিসেম্বরে যেসব দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স এলো

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ কোটি ৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। আর সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে ডিসেম্বরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি, ২৫ কোটি ৮০ লাখ, ২৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার, ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার, ১৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার, ১১ কোটি ১০ লাখ ৭০ হাজার, ১০ কোটি ১৮ লাখ ২০ হাজার ও ৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
 
এদিকে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।
 
ডিসেম্বরে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭২ কোটি ১৬ লাখ ডলার, সিলেট বিভাগে ২১ কোটি ৮২ লাখ ডলার, খুলনা বিভাগে ১২ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৩৪ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭ কোটি ৫২ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৭২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বরে এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit