শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

সপ্তাহান্তে উজ্জ্বল ত্বক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে বসেছে শীত। এ সময় ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকে। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। উধাও হয় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। এই সময় কীভাবে ফের ঝলমলিয়ে উঠবে ত্বক, তাও আবার মাত্র এক সপ্তাহেই? জেনে নিন কীভাবে তা সম্ভব…

সপ্তাহান্তে ফিরবে উজ্জ্বলতা :

►  শুরুটা করুন ডবল ক্লিনজিং দিয়ে। বিষয়টি কী? প্রতিদিন বেরোনোর সময় অল্পবিস্তর মেকআপ করেন। বাড়ি ফিরে প্রথমেই নারকেল তেল বা মেকআপ রিমুভার দিয়ে সেটি তুলে ফেলুন। তারপর ব্যবহার করুন ফেসওয়াশ।

►  ক্লিনজিংয়ের পাশাপাশি এক্সফোলিয়েশন জরুরি। ক্লিনজিংয়ে ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার হলেও ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল, মরা কোষ যায় না। সে জন্য দরকার এক্সফোলিয়েশন। প্রতিদিন নয়, তবে সপ্তাহে অন্তত দুই দিন।

►  ভালোভাবে ক্রিম ব্যবহারের পর ফেসিয়াল স্টিম ব্যবহার করলে, ত্বক গভীরভাবে পরিষ্কার হয়। ক্লিনজিংয়ের পর ক্রিম মেখে স্টিম নিতে হবে। একটি পাত্রে গরম পানি নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। পানির বাষ্প মুখে এসে লাগবে। তবে মুখ সেই গরম পাত্রের খুব কাছে যেন না থাকে। চোখ বন্ধ রাখতে হবে। দুই থেকে পাঁচ মিনিটই এ জন্য যথেষ্ট।

►  রাতে শোয়ার আগে ত্বকের যত্ন নিতেই হবে। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। চোখের চারপাশের স্পর্শকাতর ত্বকে বলিরেখা আটকাতে ‘আন্ডার আই ক্রিম’ও ব্যবহার করা দরকার।

►  শীতের মরসুমে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। শুষ্ক ত্বক শুধু দেখতেই নিষ্প্রাণ লাগে না, বলিরেখাও দ্রুত পড়ে। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি আর্দ্রতা। সারা দিনে পর্যাপ্ত পানি খাওয়ার পাশাপাশি কোকো বাটার, গ্লিসারিনযুক্ত ক্রিম ব্যবহার জরুরি।

►  ত্বককে পুষ্টি জোগাতে, গভীরভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সিরাম। ত্বকের উপযোগী সিরাম বেছে নিতে হবে এবং প্রতি রাতে শোয়ার আগে তা ব্যবহার করতে হবে।

►   সৌন্দর্যের সঙ্গে ঘুমের গভীর যোগ। বি টাউনের তারকারাও রূপচর্চার কথা বলার সময় পর্যাপ্ত ঘুমের কথা উল্লেখ করেন। ঘুমানোর সময় ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়। শরীর বিশ্রাম পায়। তাই সৌন্দর্য ধরে রাখতে চাইলে এই ধাপ যেন ঠিক থাকে, দেখতে হবে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit