রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কাপ থেকে বিদায়ের রাতে চোটে পড়ে মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার। তাঁর অভিযোগ, খেলার অনুপযোগী মাঠের কারণেই শারীরিকভাবে বাড়তি চাপ নিতে হয়েছে সান্তোসের খেলোয়াড়দের।

তবে নেইমারের সেই অভিযোগকে খুব একটা আমলে নেয়নি প্রতিপক্ষ পালমেইরাস। বরং নিজেদের মাঠের প্রশংসা করে ব্রাজিলিয়ান তারকাকে পাল্টা খোঁচা দিয়েছে ক্লাবটি। বুধবার ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে সান্তোস। প্রথম লেগে ৩-০ গোলে হেরে যাওয়ায় দুই ম্যাচ মিলিয়ে একই ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় নেইমারের দল।

তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় আসে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থা। ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। একই সময়ে চোটে পড়েন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। মাঠ ছাড়ার সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়।
পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি দাবি করেন, ম্যাচের ঠিক আগের দিন মাঠে কাজ করায় পুরো মাঠ গর্তে ভরা ছিল। তাঁর ভাষায়, প্রতিপক্ষের পাশাপাশি নিজেদের মাঠের বিরুদ্ধেও লড়তে হয়েছে তাদের। নেইমার আরও বলেন, মাঠের খারাপ অবস্থার কারণে খেলোয়াড়দের বাড়তি শারীরিক শক্তি ব্যয় করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোট নিয়ে মাঠ ছাড়ায় তিনি বিস্মিত নন বলেও মন্তব্য করেন সান্তোস তারকা।
নেইমারের এমন অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দেয় পালমেইরাস। নিজেদের নুব্যাঙ্ক পারকের মাঠের নিয়মিত পরিচর্যার কথা তুলে ধরে ক্লাবটি জানায়, তাদের মাঠের ঘাস সব সময় সমান ও গর্তমুক্ত থাকে। এতে খেলোয়াড়েরা নিরাপদে দৌড়াতে পারেন বলেও দাবি করে তারা।

পালমেইরাস আরও খোঁচা দিয়ে জানায়, গত পাঁচ বছরে সিরি আ-তে তাদের খেলোয়াড়েরা সবচেয়ে কম চোটে পড়ার পেছনে ভালো মাঠেরও ভূমিকা রয়েছে। সবশেষে নেইমারের অভিযোগের জবাবে পালমেইরাসের মন্তব্য, বাজে মাঠের একমাত্র সমাধান হলো একটি ভালো মাঠ তৈরি করা। এদিকে লিগে সান্তোসের অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। দলটি বর্তমানে ১৪ নম্বরে রয়েছে এবং অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান মাত্র চার পয়েন্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit