আন্তর্জাতিক ডেস্ক : ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।
তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তথ্যসূত্র: আল জাজিরা
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩