ডেস্ক নিউজ : ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের ছয় মাস অতিবাহিত হলেও দলটি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।
সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪০