শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৯ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭০, চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯, রংপুরে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৪১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৪০ জন।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit