বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

কোচ ও পাঁচ খেলোয়াড়ের সঙ্গে পিএসজির দীর্ঘমেয়াদি চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোচ ও খেলোয়াড়দের ধরে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে পিএসজি। শুক্রবার লুইস এনরিকে এবং দলের পাঁচ ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফরাসি ক্লাবটি। ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই এনরিকের আগের চুক্তির শেষ বছরে প্রবেশ করার কথা ছিল। তবে নতুন চুক্তির ফলে স্প্যানিশ কোচের পিএসজিতে থাকার মেয়াদ বেড়ে ২০৩০ সাল পর্যন্ত হয়েছে।

পিএসজির ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন এনরিকে। তার কোচিংয়েই ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায়। এর পর টানা দুই মৌসুম ইউরোপের শ্রেষ্ঠত্বও ধরে রাখে প্যারিসের দলটি। এমন সাফল্যের পর এনরিকের সঙ্গে নতুন চুক্তি প্রত্যাশিতই ছিল, এবার সেটিই আনুষ্ঠানিক রূপ পেল। এনরিকের পাশাপাশি সাম্প্রতিক সাফল্যের অন্যতম তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে পিএসজি। ৩০ বছর বয়সি স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজের নতুন চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।

আরও দীর্ঘ সময় প্যারিসে থাকবেন উইলিয়ান পাচো ও জোয়াও নেভেস। দুই খেলোয়াড়ের সঙ্গেই ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি হয়েছে। পিএসজির সাম্প্রতিক ইউরোপীয় সাফল্যে ডিফেন্ডার পাচো এবং ২১ বছর বয়সি মিডফিল্ডার নেভেস দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মূল একাদশের নিয়মিত সদস্য না হলেও ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা দুই তরুণ খেলোয়াড় সেনি মায়ুলু ও লুকাস বেরালদোকেও নতুন চুক্তির আওতায় এনেছে ক্লাবটি। ২০ বছর বয়সি মায়ুলু এবং ২২ বছর বয়সি বেরালদো—দুজনের সঙ্গেই চুক্তি নবায়ন করা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত।

এই চুক্তিগুলো থেকে পিএসজির দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। বড় তারকাদের ওপর নির্ভর করার পাশাপাশি সাম্প্রতিক সাফল্যের সঙ্গে যুক্ত কোচ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রেখে দলের একটি স্থায়ী ভিত্তি গড়ে তুলতে চাইছে ক্লাবটি।

বিশেষ করে এনরিকের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ। তার অধীনে পাওয়া ইউরোপীয় সাফল্যকে ক্ষণস্থায়ী অর্জন হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি প্রকল্পের ভিত্তি হিসেবে এগিয়ে নিতে চায় পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit