শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটনের জন্য বিখ্যাত জাপানের ইয়াকুশিমা দ্বীপের পাহাড়ি এলাকাগুলো এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দেশটির কাগশিমা অঞ্চলের এই ছোট শহরটিতে একের পর এক পাহাড় ধসে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আবহাওয়া বিভাগ সেখানে সবচেয়ে বড় স্তরের বিপদসংকেত জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানিয়েছে, এত তীব্র বৃষ্টি এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। পাহাড়ি ঢল ও ধসের বিপজ্জনক এলাকাগুলোতে ইতোমধ্যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যে প্রতিটি মুহূর্তই বাসিন্দাদের জীবনকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

স্থানীয় প্রশাসন সবাইকে কালবিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় আকারের কোনো সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে গেলে পালানোর সময় আর মিলবে না। নিজের ও পরিবারের মানুষদের প্রাণ বাঁচাতে এখন এক মুহূর্তও বসে থাকা যাবে না।

পরিস্থিতি এতটাই খারাপ যে, অনেকের পক্ষে দূরের আশ্রয়কেন্দ্রে যাওয়াও বিপজ্জনক হতে পারে। তেমনটি হলে পাহাড়ের ঢাল, খাড়া পাহাড়ি পথ কিংবা পানি জমে থাকা ছড়া থেকে যত দ্রুত সম্ভব দূরে কোনো শক্ত ও উঁচু দালানে আশ্রয় নেওয়ার আকুল আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit