রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ

৪ আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত ‘বৃহত্তর ইসরায়েলের’ অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে ইসরায়েলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেয়া উচিত।

ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকান্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।

ওদিকে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। এটি বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না।

জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা-বিবৃতি বন্ধ করতে হবে। কারণ, এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit