রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দীপংকরের মাধ্যমে মারমা সংস্কৃতি সংস্থার তহবিল ধ্বংস করেছে অংসুই প্রু চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সাবেক সংসদ সদস্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বিগত দেড় যুগ ধরেই মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর নাম ভাঙ্গিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে মাসস এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় মাসস নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের  সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাসসের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মুই থুই অং মারমা, আপাই মারমা, সাধারণ সম্পাদক উসানু মারমা নয়ন, কাউখালী উপজেলার সভাপতি পাইচিং মং মারমাসহ ২৭ জনের কার্যকরি কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, রাঙামাটি জেলায় বসবাসরত পশ্চাদপদ মারমা জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়ন, ঐক্য, শিক্ষার প্রসার, শান্তি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষনের উন্নয়নে বিগত ২০০০ সালের ২১শে জুলাই মারমা সংস্কৃতি সংস্থা মাসস গঠিত হয়। কিন্তু অদক্ষ আর নীতিহীন নেতৃত্বের পতিত স্বৈরাচারি আওয়ামীলীগের সরকার বিগত ১৮ বছর ধরে মারমা সংস্কৃতি সংস্থা মাসসের নামে সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে সংগঠনটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে জনরোষ থেকে রক্ষায় তারা পালিয়ে গেছে।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী মাসসের সভাপতির পদ দখলে রেখে নিজেই নিজের নামে অর্থ বরাদ্ধ নিয়ে লুটপাট করেছে। এই ক্ষেত্রে কোনো প্রকার রেজিষ্টার মেন্টেইন করে নাই। বিগত ১৮ বছর মাসস দখলে রাখলেও আয় ব্যয়ের কোনো ডকুমেন্ট সংরক্ষণ করেনি অংসুই প্রু চৌধুরী। তাদের সকল অপকর্মের বিচারও দাবি করা হয়েছে মতবিনিময় সভায়।

রাঙামাটির ৮ উপজেলায় বসবাসরত মারমা সম্প্রদায়ের লোকজনকে নিয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে মাসসের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রেখে মারমা সমাজের সার্বিক কল্যাণে এই কমিটি কাজ করবে বলেও মতবিনিময় সভায় জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit