শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান ‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’ অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামগোপাল ভার্মা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

‘উসকানি’র অভিযোগে আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। মূলত উসকানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগ তুলে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যদিও এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না। কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উসকানিমূলক উপাদান প্রচারের কারণে সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এদিকে, আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি।

তবে, হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলছে, আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে আল জাজিরা। এই টেলিভিশনকে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করা হচ্ছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল। সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়।

তারও আগে, গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে নিজেদের দেশে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit