বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান তাদের জাতীয় দল ও আর্জেন্টিনা জাতীয় দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। একই সঙ্গে ফুটবল উন্নয়ন সহযোগিতা নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর মতে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা অনলাইন বৈঠকে একাধিক সহযোগিতার বিষয় পর্যালোচনা করেন। এর মধ্যে ছিল কোচিং উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্ভাব্য একটি প্রীতি ম্যাচ আয়োজন।

দুই পক্ষই আরও আলোচনা করেছে, কীভাবে আর্জেন্টাইন কোচদের একটি কাঠামোবদ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায় পাকিস্তানে আনা যায়। পাশাপাশি পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে বিস্তৃত কারিগরি সহযোগিতার বিষয়ও বিবেচনায় এসেছে।
আর্জেন্টিনাস্থ পাকিস্তান মিশনের এক বিবৃতিতে বলা হয়, তাদের উদ্যোগে একটি ‘ফলপ্রসূ ও ভবিষ্যতমুখী বৈঠক’ আয়োজন করা হয়, যেখানে পিএফএফ ও এএফএকে একত্র করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আর্জেন্টিনা ‘এএফএ পাকিস্তান’ ব্র্যান্ড চালু করার পর পাকিস্তানের ফুটবল অঙ্গনের সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছিল।

বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। এতে উপস্থিত ছিলেন পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানি ও তার দল, পাশাপাশি এএফএ মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেমিও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত হাসান আফজল খান বলেন, এই উদ্যোগ ‘সহযোগিতা জোরদার করা এবং পাকিস্তানে ফুটবলের উন্নয়নে অবদান রাখার জন্য একটি চমৎকার সুযোগ।’ অন্যদিকে গিলানি এএফএ’র আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এই অংশীদারিত্বকে ‘সুশৃঙ্খল ও টেকসইভাবে’ গড়ে তুলতে হবে, যাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও পারস্পরিক লাভ নিশ্চিত হয়।

যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি আসন্ন বিশ্বকাপের পর অনুষ্ঠিত হতে পারে। তবে তার আগে লজিস্টিক ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা চালিয়ে যেতে উভয় ফেডারেশন সম্মত হয়েছে।

বিবৃতিতে এই উদ্যোগকে “ক্রীড়া উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার একটি আশাব্যঞ্জক পদক্ষেপ” বলা হয়েছে, যা পাকিস্তানের ফুটবল অগ্রগতির নতুন পথ খুলে দিতে পারে। তবে সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা আনুষ্ঠানিক উন্নয়ন কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সমন্বয় প্রয়োজন।

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit