রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন, যার ফলে বিএনপিতে তার যুগের অবসান হতে যাচ্ছে। তার স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মরহুম বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। 

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে পোস্টে মারুফ কামাল লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার পছন্দের মানুষ। আমার বাছাই করা প্রিয় মানুষদের একজন। আমার নিজের বিশ্বাস— নানান রকম ভুল করলেও মানুষ চিনতে আমি খুব একটা ভুল করি না। মির্জার ক্ষেত্রেও আমি ভুল মানুষকে বেছেছি বলে মনে করি না।

তিনি আরও বলেন, চরম এক দুষ্কালে কণ্টকাকীর্ণ রাজনীতিতে এক মস্ত গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল তার ওপর। নিজে ক্ষতবিক্ষত হয়ে সেই ভার তিনি বয়েছেন, এক দীর্ঘসময় ধরে। নানা উৎপীড়নে মানুষটি নিজে ভেঙেচুরে গেলেও কর্তব্যকর্মে বিচ্যুত হননি। তিনি নিজেকে ক্লান্ত ঘোষণা করে দলের জাতীয় সন্মেলন করে দিয়ে রাজনীতি থেকেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তার মানে বিএনপিতে মির্জা আলমগীর যুগের অবসান হতে যাচ্ছে।

তিনি বলেন, তার ক্লান্তিজনিত বিদায়বার্তায় বেদনাবহ হলেও এটাই অমোঘ নিয়তি। এক সময় দায়িত্ব ফুরায়, সরে দাঁড়াতে হয়। যারা নিজে থেকে সরে দাঁড়ান, তারা বুদ্ধিমান। নতুবা সময় সরিয়ে দেয়, সেটা গ্লানিকর। মারুফ কামাল বলেন, মির্জা আলমগীরের দীর্ঘজীবন কামনা করি। তার বাকি কর্তব্য-পথ কুসুমাস্তীর্ণ হোক। অনেক লাঞ্ছনা, গঞ্জনা, বদনাম সয়ে দেশ, জাতি, রাজনীতি ও দলের জন্য তিনি যা করেছেন, ইতিহাস যেন তা সোনার হরফে লিখে রাখে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit