বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম।​ উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে বলেন, “ক্রিকেটের এই সবুজ মাঠ থেকেই উঠে আসুক আগামীর নতুন তারকারা। শুধু মাঠের লড়াই নয়, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সমানতালে চালিয়ে যেতে হবে।” ​তিনি আরও যোগ করেন, ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি নেতৃত্বের পাঠশালা।

তিনি বলেন, “ক্রিকেট মাঠ থেকেই উঠে আসে আগামীর দক্ষ নেতৃত্ব। খেলার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে হাল না ছেড়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। মাঠের এই লিডারশিপ গুণাবলীই শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।” ​বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার এই যৌথ আয়োজনের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, নেত্রকোণার তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করে জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করবে। ​উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন। নেত্রকোণার ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে এই আয়োজন উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit